ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পুলিশের বাধায় টাঙ্গাইল জেলা বিএনপি’র মিছিল পণ্ড

ads
সরকার কর্তৃক নৃশংসভাবে হত্যা, হামলা এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশির বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

বিক্ষোভ মিছিলে অংশ নেয়, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলীসহ অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
ads
ads
ads

Our Facebook Page